আবনা : আলকায়দার নতুন সংস্করণ আইএসআইএল-এর সন্ত্রাসীরা তাদের প্রতিদ্বন্দ্বী আরেকটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার ভিডিও প্রকাশ করেছে।
নতুন এই ভিডিওতে দেখা যাচ্ছে সিরিয়ার আর রাক্কা শহরে একটি জনাকীর্ণ সড়কে গুলি চালিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করছে আইএসআইএল-এর সন্ত্রাসীরা।
এরপর সন্ত্রাসীরা নিহতদের লাশ কয়েক কিলোমিটার দক্ষিণে নিয়ে যায় এবং লাশগুলোকে সেখানকার উঁচু পাহাড় থেকে গিরি-খাদের পাথরের ওপর নিক্ষেপ করে।
সিরিয়া ও ইরাকে আইএসআইএল, আননুসরা ও আহরার আশ শাম নামের কয়েকটি তাকফিরি গ্রুপের সন্ত্রাসীরা প্রায়ই পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
পাশ্চাত্য, ইহুদিবাদী ইসরাইল ও তাদের আঞ্চলিক সেবাদাস সরকারগুলোর মদদপুষ্ট সন্ত্রাসীরা গণতন্ত্র প্রতিষ্ঠাসহ জিহাদের নামে সিরিয়ায় তৎপরতা শুরু করে এবং সেখানে কোণঠাসা হওয়ার পর সাম্প্রতিক সময়ে ইরাকেও সক্রিয় হয়ে উঠেছে। #আইআরআইবি
ডাউনলোড ভিডিও
২৮ জুন ২০১৪ - ১৭:০০
News ID: 619714
আলকায়দার নতুন সংস্করণ আইএসআইএল-এর সন্ত্রাসীরা তাদের প্রতিদ্বন্দ্বী আরেকটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করার ভিডিও প্রকাশ করেছে।